সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ব্রেকিং নিউজ
সর্বশেষ সংবাদ জানতে BANGLA NEWS DESK -এর সঙ্গে থাকুন। যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের জন্য চোখ রাখুন আমাদের পোর্টালে।
জাতীয়

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

October 24, 2026
গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

 

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট


গাজীপুরের কাশিমপুরে একটি গার্মেন্টসের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শৈলডুবী এলাকায় সুপ্রিম গার্মেন্টসের একটি গোডাউনে এ আগুন লাগে। 

ফায়ার সার্ভিস  জানায়, সকাল সাড়ে ১০টার দিকে গোডাউনটিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সারাব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। 

পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরও ৫টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুর রহমান চৌধুরী জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।